নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে খাবারের সন্ধানে আমন ধান ক্ষেতে তান্ডব চালাতে আসা বন্যহাতিদের একটি মারা গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের পাহাড়ি গ্রাম বাতকুচি রাবার বাগান এলাকায় জেনারেটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে হাতিটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্র ও বন বিভাগ জানান, উপজেলার ভারত সীমান্তের পাহাড়ি গ্রামগুলোতে উঠতি আমন ধান ঘিরে বন্যহাতির তান্ডব আরো বেড়েছে। প্রতিদিন দিনের বেলা ও রাতে অব্যাহতভাবে তান্ডব চলে এসব ফসলের ক্ষেতে। অসহায় স্থানীয় কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে বাধ্য হয়েই ক্ষেতের চারপাশে জেনারেটরের বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক লাইট জ্বালিয়ে রাখেন। এতে ভয়ে হাতির দল ধানক্ষেতে হানা দিতে আসে না।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে প্রায় অর্ধশত ভারতীয় বন্যহাতির একটি দল বাতকুচি পাহাড়ের রাবার বাগান এলাকায় আমন ধানের ক্ষেতে খাবারের খোঁজে নামে। একপর্যায়ে ধানক্ষেতের পাশে থাকা বৈদ্যুতিক লাইনের স্পর্শে এলে ১টি হাতি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সাথে থাকা অন্যান্য হাতিরা আরো ক্ষিপ্ত হয়ে সেখানে তান্ডবলীলা চালায় ও মৃত হাতিটিকে ঘিরে রাখে। ফলে ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। হাতি মৃত্যুর সংবাদ পেয়ে বন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পদির্শন করেছেন। শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান জানিয়েছেন, জেনারেটরের বিদ্যুৎ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়েছে। হাতি হত্যা করা দন্ডনীয় অপরাধ। এ ঘটনায় শহিদুল ইসলাম নামে ১জনকে আটক করা হয়েছে। হাতি হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার