সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত
'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
এভিসিবি থ্রী'র উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন'র সাকিবুল হাসান রিফাত, শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড প্রেস ক্লাবের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজিমুজ্জামান রাশেদ। বক্তব্য রাখেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুরমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা।
সফল উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন সীতাকুন্ড এফ কমার্স ফোরামের ফরিদা তাসনিম মুক্তা এবং প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন রায়হান ও তাসনুবা তাবাসসুম প্রমুখ। এ সময় শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মী, শ্রেষ্ঠ সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের আই সি টি ভ্যান উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত