ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম বৃহৎ প্রকল্প মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের যাবতীয় কার্যক্রম বিশেষত মাঠ পর্যায়ের মনিটরিং কার্যক্রম আধুনিক, নির্ভূল এবং বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে ডিজিটাল অ্যাপ mbe.gob.bd তৈরি করা হয়েছে। অ্যাপের পরিচিত এবং ব্যবহারের কৌশল শেখানোর জন্যে গতকাল ৩১ অক্টোবর ২৪ তারিখে ইসলামিক ফাউণ্ডেশন প্রধান কার্যালয়, আগারগাঁওয়ে দিনব্যাপী Training in Education Management System (EMS) of Mosque based Child and Mass Literacy Program অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অ্যাপটি তৈরি করেছে প্রখ্যাত আইটি প্রতিষ্ঠান SIMEC system Ltd.
ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক ( যুগ্ম সচিব) এ.এস.এম. শফিউল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের পরিচালক ( উপসচিব) মোঃ আব্দুস সবুর, ইসলামিক ফাউণ্ডেশনের সচিব ( উপ সচিব) মোহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকার, সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ বজলুর রশিদ, যাকাত বিভাগের পরিচালক ড. হারুনুর রশিদ, আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা অজিত কুমার, প্রশিক্ষণার্থীদের পক্ষে মোহাম্মদ মোরছাল এবং সায়ীদ আহমাদ খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অনেক শ্রমে, ঘামে সুন্দর, সমৃদ্ধ একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যাতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল তথ্য সুনিপুণভাবে সংরক্ষিত থাকবে। এছাড়া প্রতিবছর অ্যাপ তৈরির যে প্রতিযোগিতা হয়, সে প্রতিযগিতায় অংশগ্রহণ করলে এই অ্যাপ পুরস্কারের জন্যে বিবেচিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন; আগামীতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পেও একরকম একটি অ্যাপ তৈরির উদ্যোগ নেয়া হবে। সভায় বক্তাগণ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত