ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্র সংস্কারে রাসুল সা.-এর সিরাত অনুসরণ অপরিহার্যঃ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ৪:৪১

একটি অনুপম আদর্শ প্রতিষ্ঠার লক্ষে  "উন্নতি-অগ্রগতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.-এর সিরাত" প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ বরাবরের এবারও জাতীয় সিরাত প্রতিযোগিতা ও সিরাত সম্মেলনের আয়োজন করেছে। প্রায় ৩ মাসব্যাপী সিরাতবিষয়ক কর্মযজ্ঞ চালিয়ে আজ ২ নভেম্বর সকাল ৮টায় রাজধানী ঢাকার ৪ ভেন্যুতে ৪ ফরমেটে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুনবাগিচার আত-তরিক টাওয়ারের ২টি হলে সিরাতবিষয়ক বক্তৃতা ও হিফজুল হাদিস, পল্টনের দলীয় কার্যালয়ের ২টি হলে নাতে রাসুল, তিলাওয়াত ও মাসনূন দোয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪ ফরমেটের প্রায় ৭০ জন প্রতিযোগীকে আগামি ৯ নভেম্বর জাতীয় সম্মেলনে নগদ অর্থ, ক্রেস্টসহ পুরস্কার তুলে দেয়া হবে।

মূলপর্বের প্রতিযোগিতা উদ্বোধনকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, উন্নতি-অগ্রতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.এর সিরাতের গুরুত্ব অপরিসীম।  বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব মানুষ খুন, বেপরোয়া শাসকগোষ্ঠী এসবের মূল কারণ হলো বিশ্বব্যাপী সিরাত উপেক্ষিত।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে রাসুল সা.এর সিরাতের অনুসরণ অপরিহার্য এবং এর বিকল্প কোনো পদ্ধতি নেই। রাসুলের সিরাতের চর্চা ও অনুসরণ করতে পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে সুফল বয়ে আসবে। একটি আদর্শসমাজ প্রতিষ্ঠা হবে। মানবতা মুক্তি পাবে। সমাজ থেকে পরনিন্দা পরশ্রীকাতরতা দূরীভূত হবে।

তিনি আগামি ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার সকলের প্রতি আহ্বান জানান।  শনিবার সকাল ৮টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় সিরাত প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধনী অধিবেশনে  সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, নূরুজ্জামান সরকার, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, ফজলুল হক মৃধা, মাওলানা নজরুল ইসলাম, এইচ এম  মোস্তফা, এম এম শোয়াইব, জিয়াউল আশরাফ, মাওলানা কামাল হোসাইন, মুফতি আবদুল আহাদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়