ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: খামেনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৫:৪৮

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে। সম্প্রতি তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

খামেনি বলেন, ইরান ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যা করা হচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।

খামেনি আরও বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসংঘত পদক্ষেপ। যা ধর্ম, নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত।এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান।

টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

সূত্র: প্রেসটিভি

এমএসএম / এমএসএম

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ