আক্কেলপুরে হনুমান দেখতে উৎসুক জনতার ভিড়
জয়পুরহাটের আক্কেলপুরে হঠাৎ করে লোকলয়ে ঢুকে পড়ে একটি মুখপোড়া হনুমান। উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রামের হালির মোড় রেলগেট এলাকায় হনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে।
সরেজমিনে উপজেলার কানুপুর গ্রামে দেখা যায়, বুধবার সকালে হনুমানটি গ্রামের এ বাড়ি ও বাড়ি এবং বিভিন্ন বাড়ির ছাদ ও বিভিন্ন গাছে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটিকে এক নজর দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় করছে। আগত হনুমানটি খাবারের উদ্দেশ্যে কখনো ডালে, কখনো রাস্তায়, কখনো বাড়ির ছাদে উঠে ছোটাছুটি করছে।
স্থানীয়রা বলছেন, কয়েক দিন আগে পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার খাদাইল এলাকা থেকে হনুমানটি এসেছে। তবে হনুমানটির মধ্যে শান্তভাব বিরাজ করায় এখনো কারো ক্ষতি হয়নি। কেউ হাত বাড়িয়ে খাবার দিলে খাবার নিয়ে আবার গাছের ডালে বিচরণ করছে। বর্তমানে এটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর গ্রাম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে ভাণ্ডারীপাড়া, নলডাঙ্গা গ্রামের দিকে যাচ্ছে।
কানুপুর গ্রামের আব্দুর রশিদ বলেন, বুধবার সকালে হনুমানটি এই এলাকায় দেখতে পেয়ে প্রথমে ৯৯৯-এ ফোন করে প্রশাসনকে জানানো হয়। প্রাণিটির যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে সেজন্য গ্রামের সবাইকে আমরা সজাগ করেছি। তবে হনুমানটি কারো কোনো ক্ষতি করেনি।
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মতিউর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে অবস্থান করে প্রাণিটির গতিবিধি লক্ষ্য করছি। ইতোমধ্যে বিভাগীয় বন কর্মকর্তা এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা বিভাগে জানানো হয়েছে। এটি প্রাপ্তবয়স্ক পুরুষ মুখপোড়া হনুমান। হনুমানটির কেউ কোনো ক্ষতি বা তাকে কেউ কোনো আঘাত না করতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এমএম হাবিবুল হাসান বলেন, এ বিষয়ে উপজেলা বন বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হনুমানের গতিবিধি লক্ষ্য করার জন্য ঘটনাস্থলে দুজন গ্রামপুলিশ নিয়োজিত করা হয়েছে। মূলত খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি