ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়কে ছাত্র জনতা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ২:২২

সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়ক অবরোধ করে আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রায় ২ ঘন্টা ব্যাপি মানববন্ধনে দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। 

রবিবার সকালে থানা রোড এলাকায় এ কর্মসূচিতে মৃত দেহ বহনের খাটিয়া নিয়ে প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক খান, ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খান, মীর রফিকুল ইসলাম রতি সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, থানা রোড় এলাকায় একটি আন্ডার ব্রিজের নির্মাণের দাবি দীর্ঘদিনের। আন্ডার ব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই অতিদ্রত আন্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় শামসুল হক খান বলেন, লক্ষীকোলা ও সরাইহাজীপুর এলাকাটি একটি জনবহুল এলাকা। প্রতিদিন সড়কটি দিয় পারাপার হচ্ছে ১০ গ্রামর কয়েক হাজার মানুষ। এখানে কোন আন্ডার পাস না থাকায় প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। হাইওয়ে সড়কের দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার আগেই সড়ক পারাপারে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পুরাতন থানা রোড  সংলগ্ন এলাকায় একটি আন্ডার পাস নির্মানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।

T.A.S / T.A.S

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত