৩৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু
যমুনা নদীতে তীব্র নাব্য সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল টানা ৩৭ ঘন্টা বন্ধ থাকার পর রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিক্ষামুলক ফেরি চলাচল শুরু হয়।
এরআগে যমুনার নাব্য সংকটরে কারনে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা ও কাজিরহাট ঘাটে প্রায় সহাস্রাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে।
রোববার (৩ নভেম্বর) দুপুর দেড়টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে পানি কমে যাওয়ায় এই রুটের নৌ চ্যানেলটি সরু হতে থাকে। ফলে নাব্যতা সংকটের কারণে শুক্রবার(১ নভেম্বর) রাত ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যমুনা নদীর নাব্য রক্ষার্থে ড্রেজিং ইউনিট অব্যাহতভাবে ড্রেজিং করায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে পরীক্ষামূলকভাবে নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়েছে।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়