এখনো পর্যন্ত ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি : ইউনেস্কো
বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা আজও বড় চ্যালেঞ্জের মুখে। ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেও, এদের মধ্যে এখনো ৮৫ শতাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। ইউনেস্কোর এ তথ্য প্রকাশ করে বলে, ‘এই বিচারহীনতা মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি চরম হুমকি।’
শনিবার (২ নভেম্বর) জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনে এই মানবিক সংকটের বিচারহীনতার দিকটি তুলে ধরা হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘গাজা যুদ্ধে সাংবাদিক মৃত্যুর সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। এটি প্রমাণ করে, সাংবাদিকদের পেশাগত জীবন এখনো ঝুঁকিতে।’
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২-২৩ সালে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই সংঘাত, দুর্নীতি ও অপরাধের প্রতিবেদন করতে গিয়ে প্রাণ হারান। নারী সাংবাদিকদের ঝুঁকিও বিশেষভাবে উল্লেখযোগ্য ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১৪ জন নারী সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ইউনেস্কো জানিয়েছে, নারী সাংবাদিকরা বিশেষত যৌন হয়রানি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন, যা পেশাগত ঝুঁকি বাড়িয়ে তুলছে।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রি আজুলে বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না হলে আইনের শাসনের ওপর আস্থা কমে যায় এবং বাকস্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়।’ ইউনেস্কো সব রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন