ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইসরাইলকে ইসলামের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিলেন খামেনি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১২:৩৮

ইসরাইলকে ইসলামের ‘সবচেয়ে বড় শত্রু ’ হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।  সাম্প্রতিক ইসরাইলি হামলার ঘটনায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তিনি এই মন্তব্য করেন। সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নৃশংস হামলার বিরুদ্ধে লড়াই করা ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শহীদদের পরিবার রোববার আয়াতুল্লাহ খামেনির সাথে বৈঠক করেছেন। খামেনি নিহত পরিবারের সদস্যদের ধৈর্য্যের জন্য প্রার্থনা করেন।

নিহত পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে খামেনি বলেন, ‘ইসরাইলকে মোকাবেলায় দেশ ও জাতিকে রক্ষা করতে গিয়ে এই প্রিয়জনদের মৃত্যু তাৎপর্যপূর্ণ শাহাদাত। ইসরাইল ইসলামের সবচেয়ে জঘন্য শত্রু।’

১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ২৬ অক্টোবর শনিবার রাতে ইসরাইল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কিছু সামরিক স্থাপনায় হামলা করে।  এসময় ইসরাইলের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে গিয়ে তাদের চারজন যোদ্ধা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়। 

এদিকে লন্ডন-ভিত্তিক সৌদি সংবাদমাধ্যম ইলাফ নিউজ জানিয়েছে, ইসরাইলের নিরাপত্তা সংস্থা অনুমান করছে, ইরাক এবং ইয়েমেনের মিলিশিয়াদের মাধ্যমে হামলা চালাতে পারে ইরান। যদি ইরানপন্থি মিলিশিয়িরা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরাইলে হামলা চালায়, সেক্ষেত্রে বাগদাদকে সতর্ক করেছে ইসরাইল। 

মার্কিন নির্বাচন অনুষ্ঠানের বাকি আছে মাত্র দুদিন।  তার আগে ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা করে কি না ইরান, তাই এখন দেখার বিষয়। ইরানি সূত্র বলছে, আগের দুইবারের হামলার চেয়ে ইরানের এবারের হামলা আরও আক্রমণাত্মক হবে।

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯