ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শীতের আগমনী বার্তা নিয়ে শিশির ভেজা ভোর


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১:৫

সূর্যের কিরণে দুর্বা ঘাসে কিংবা ধানের কচি ডগায় মুক্তার আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে, শীত আসছে। এই শীত কেবল কুয়াশা মাখা প্রকৃতি নয়,মাঠে মাঠে ছড়িয়ে থাকা কৃষকের এক রাশ সবুজ স্বপ্ন। সোনালী রঙে রাঙিয়ে তার গোলা ভরিয়ে দেবে সারা বছরের খাবারের ধান। 

কিছু সময়ের জন্য দূর হবে কৃষকের শত কষ্ট আর গ্লানি। নবান্নের উৎসব আর আনন্দে মেতে উঠবে কৃষকের ঘর। চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় ভোরবেলা ঘুরে দেখা যায়, মাঠে হালকা লালচে রঙের ভালো লাগা সূর্যের ঝিলিক। আর দুর্বার ঘাস ও ধানের কচি ডগায় কিংবা পথে প্রান্তরে প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাকড়শার জালে মুক্তার মালার মত শিশিরের কণা।

এ যেন চিরচেনা এই বাংলার গ্রীষ্ম আর শীতের মাঝে হেমন্তের এক অপরূপ প্রকৃতি,শীতের আগমনী বার্তা। চন্দনাইশ বিশিষ্টজনেরা বলেছেন, প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত মানেই বাংলার কৃষকের ঘরে উৎসব,পিঠা,পুলি,পায়েস আর জামাই মেলা। এ সময় শীতকালে সব চেয়ে বেশি ফসল বাংলার কৃষকের ঘরে উঠত। তাছাড়া এ সময়টি ছিল গ্রাম বাংলার অবসর ও বিনোদনের একমাত্র সময়। তাই এ ফসল ঘরে তোলার পর সাড়া বাংলায় শুরু হত যাত্রাপালা,কবিগান,বেহুলা, লক্ষীন্দরের পালা,পুতুল নাচসহ নানার উৎসব। তবে বর্তমানে আধুনিককতার ছোঁয়ায় আজ সবকিছু হারিয়ে যাচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেন। তারা আরো বলেন,আধুনিককতার ছোঁয়ায় এ সব কিছু হারিয়ে গেলেও প্রকৃতি থেকে এখনো হারিয়ে যায়নি শীতের এ আগমনী বার্তা।

T.A.S / T.A.S

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন