মানিকগঞ্জে অটোরিকশা খাদে পড়ে নিহত ১
মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে সাগর হালদার (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের পাটগ্রাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হালদার ওই ইউনিয়নের কান্ঠাপাড়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
সাগর হালদারের কাকা তপন হালদার জানান, তার ভাতিজা মাছ ধরার জন্য অমিত নামের একজনের ব্যাটারিচালিত অটোরিকশায় করে পদ্মা নদীর পাড়ে যাচ্ছিল। পথে আন্ধারমানিক গ্রামের চুন্নু নামের আরেকজনের অটোরিকশার সঙ্গে অমিতের আটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সাগরসহ অমিতের আটোরিকশাটি খাদে পড়ে যায়। পরে সেখান থেকে সাগরকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় তাকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান জানান, দুর্ঘটনার খবর শুনেছি, নিহত সাগরের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়