ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চলনবিলে পরিবেশ রক্ষায় উদ্যমী সেচ্ছাসেবী যুবকরা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ৪:১৩

নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যমী যুবক। পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য বিনষ্ট যাতে না হয় তারই লক্ষে প্রচার, প্রচারনা চালানো, পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। 

কাকডাকা ভোরে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে ছুটে যাচ্ছেন এ প্রান্ত থেকে অপর প্রান্ত। নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি এস.এম রাজু আহমেদ সহ উদ্যমী যুবকরা। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা সহ সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। যে সকল যুবকরা সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তারা হলেন পরিবেশ কর্মী জুলহাজ কায়েম, রবিন খান, ফজলে রাব্বি, শুভ সরকার, মাসুদ রানা, মাহিদুল ইসলাম, মোতালেব হোসেন, রনজু আহমেদ, লিটন আহমেদ, মুন, আল-আমিন, আরিফ, ইসমেত তোহা’সহ ১৫/২০ জন তরুন যুবক। 

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ জানান, চলনবিল বাংলাদেশের বৃহৎ বিল। বছরের ৫ মাস বর্ষায় আবদ্ধ থাকে। এসময় বানা দিয়ে অনেকে মাছ শিকার করে পানির প্রবাহ রোধ করে। শামুক ঝিনুক ধ্বংস করতে সচেষ্ট থাকে অনেকে। শীতের হাওয়া আসার সাথেপাখি শিকারীরা ও তৎপর হয়ে পড়ে। পরিবেশ কর্মীরা এসব বিষয়ে সচেতনতা তৈরি সহ অভিযান পরিচালনা করে আসছে। 

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, চলনবিলে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলনবিলের পরিবেশ কর্মীরা সজাগ। এবিষয়ে পরিবেশ কর্মীদের প্রশাসন সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক