ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৩০ হাজারের বেশি
পাঁচ দিন ৪০ হাজারের বেশি থাকার পর মঙ্গলবার কমেছে ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৮৮০ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
দৈনিক আক্রান্তের পাশাপাশি কমেছে ভারতে দৈনিক মৃত্যুরও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। পুরো মহামারি পর্বে করোনা ভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪ লাখ ৩৮ হাজার ৫৬০ জনের। গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৬৪০ জন।
কেরালা রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় কমেছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন। কেরালার পাশাপাশি মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশেও গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ।
প্রীতি / প্রীতি
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল