পীর সাহেব চরমোনাই
নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জনপ্রতিনিধিত্বশীল রাজনৈতি দল হিসেবে জনগণের চাওয়া ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে ধারাবাহিকভাবে কাজ করে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন করতে চায়। এ জন্য দেশ, ইসলাম ও মানবতার স্বার্থকে বেসিক ধরে কাজ করছে।
আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না। আমরা মনে করি বার বার ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে জনগণের কোন কল্যাণ নেই। এ জন্য আমরা নীতি ও আদর্শের পরিবর্তন চাই। স্বাধীনতার ৫৩ বছরে যারাই দেশ পরিচালনা করেছে তারাই দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতিতে বার বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ৫৩ বছরে শাসক গোষ্ঠী জনগণকে সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বালার নামে ধোকা দিয়েছে। কিন্তু জনগণের কাঙ্খিত মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তার কারণ তারা শুধু নেতার পরিবর্তন ঘটিয়েছে। শুধু নেতা নয়, নীতি ও আদর্শেরও পরিবর্তন করতে চাই। তাহলেই জনগণের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটবে।
গতকাল সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্ত্বরে বিশাল গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ তাজুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুজ্জামান।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ