ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ১:৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিকদের সাথে মতবিবিনময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির।মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে কক্ষে রায়গঞ্জ উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সভা করেন তিনি।

মতবিনিময় সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে রায়গঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, সলঙ্গা প্রেস ক্লাবের সভাপতি কোরবান আলী, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা নুরুল আমিন প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা ২০২৪ এর নতুন বাংলাদেশে কোন বৈষম্য না করে অনিয়ম, দূর্নীতি আর উন্নয়নের দিকে নজর দেওয়ার আহবান জানান। সকল ইতিবাচক সহযোগিতায় উপজেলার গণমাধ্যম কর্মীরা উপজেলা প্রশাসনের পাশে থাকার কথাও জানান।

সভায় উপজেলার রায়গঞ্জ প্রেস ক্লাব, সলঙ্গা প্রেস ক্লাব, রায়গঞ্জ রিপোটার্স ইউনিটিসহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা