সিংড়ায় ৩কেজি গাঁজাসহ আটক-১
নাটোরের সিংড়ায় হাই-টেক পার্কের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে যশোরগামীর বাসের যাত্রীর কাছ থেকে ৩কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির নেতৃত্বে যৌথবাহিনীর নাটোর-বগুড়া মহাসড়কে রাত্রিকালীন ভ্রাম্যমান চেকপোস্ট বসানো হয়। অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটর সাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্স এর বিরুদ্ধে এ ভ্রাম্যমান চেকপোষ্ট স্থাপন করা হয়।
সেনাবাহিনীর সদস্য ওয়ারেন্ট অফিসার রবিউল গাড়ি চেকিং এ সিংড়া হয়ে যশোরগামী একটি বাস থেকে মো: হাবীল (৩২) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ০৩ কেজি পরিমাণ গাজা জব্দ করে যৌথবাহিনী। আসামিকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে। উল্লেখ্য: যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে সর্বমোট ৪৫,০০০ টাকা জরিমানা এবং বিভিন্ন সমস্যার জন্য ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান