রাজধানীতে প্রাইভেটকারে পড়ে ছিল দুই ব্যক্তির লাশ
রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন সিয়াম (১৯) ও রাকিব (২৭)। দুজনই নাভানা সিএনজির কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, মৃত দুইজন ওই প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করছিলেন। গতকাল গভীর রাত পর্যন্ত তারা কাজ করেছেন। কিন্তু সকালে তাদের কোনো সাড়া না পেয়ে নাভানার ফিলিং স্টেশনের লোকজন ও স্থানীয়রা পুলিশে খবর দেয়।
প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি অন্য কোনভাবে মারা গেছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।
প্রীতি / প্রীতি
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল