ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ইয়াবাসহ যুবলীগ নেতা নুরুল ইসলাম গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৫-১১-২০২৪ দুপুর ৩:৪৩

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত কনর মিয়ার ছেলে ও দক্ষিণ সাগরনাল ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের ছোট ভাই যুবলীগ নেতা নুরুল ইসলাম নুরুলকে  ইয়াবাসহ গ্রেফতার করেছে বিজিবি। নুরুল সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের বর্তমান কমিটির সদস্য।

সোমবার (৪ নভেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী ডাকটিলা বিওপি'র সীমান্ত পিলার ১৮২৮/এমপি এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে বিজিবি হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে তাকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বিজিবি যুবলীগ নেতা নুরুল ইসলামকে সীমান্তে ইয়াবাসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ল ৫২ বিজিবি'র   অধিকার  লেঃ কর্ণেল মেহেদি হাসান  (পিপিএম) বলেন, জুড়ী উপজেলার ফুলতলা সীমান্তে গ্রেফতারকৃত যুবলীগ নেতা নুরুল ইসলাম চিহ্নিত মাদক কারবারি। এছাড়া তার বিরুদ্ধে সীমান্তে গরু চোরাচালান, তারকাটার বেড়া কেটে মানব পাচারসহ মাদক চোরাচালানের বিস্তর অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

উল্লেখ্য যে, ইয়াবা ব্যাবসায়ী নুরুলকে ২০২২ সালের ৩ এপ্রিল সাগরনাল ইউনিয়নের একটি জুয়ার আসর থেকেও গ্রেপ্তার করা হয়েছিল।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান