জয়পুরহাটে নবাগত ডিসি আফরোজা আকতার'র যোগদান
জয়পুরহাট জেলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আকতার চৌধুরীক। ৩০অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে জয়পুরহাট জেলার ডিসি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।
রবিবার সিভিল একাউন্টস কোডের ৪৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরী।
আফরোজা আক্তার চৌধুরীর জন্ম মুন্সিগঞ্জ জেলায়। তিনি বগুড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে ১৯৯৪ সালে এসএসসি পাস করেন। ইউনির্ভাসিটি অফ উইমেন্স ফেডারেশন কলেজ থেকে ১৯৯৬ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে বিবিএতে ভর্তি হন। সেখানে ২০০০ সালে বিবিএ ও ২০০১ সালে এমবিএ পাস করেন।
এরপর ২৪তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর তার প্রথম কর্মস্থল ছিল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়। ২০০৫ সালের জুলাই মাসে সহকারী কমিশনার পদে যোগদান করেন তিনি।
আফরোজা আকতার ২০১২ সালের জুন মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি উপ-পরিচালক হিসেবে বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপসচিব পদে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের আগস্ট মাস থেকে অদ্যাবধি তিনি পরিকল্পনা বিভাগের উপ-প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
আফরোজা আকতার চৌধুরী জয়পুরহাটের ৩১ তম ডিসি হিসেবে যোগদান করেছেন।
T.A.S / T.A.S
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪