বশেমুরকৃবিতে কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন
পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবেলা করে কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠে অত্যাধুনিক কৃষি আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে এবং আইওটিক্সল্যাব (IoTixLab) এর অর্থায়নে এ স্টেশন স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, আইওটিক্সল্যাব, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান। আবহাওয়া পর্যবেক্ষণে এ উন্নত প্রযুক্তির স্টেশনের উদ্বোধন শেষে উপাচার্য বলেন, এ স্টেশন স্থাপনের মাধ্যমে কৃষিতে এক যুগান্তকারী অধ্যায় রচিত হলো। জলবায়ু পরিবর্তনের সাথে আবহাওয়া কী হারে পরিবর্তিত হবে তা স্বয়ংক্রিয়ভাবে এ প্রযুক্তির মাধ্যমে তৎক্ষণাৎ জানা যাবে যার উপর ভিত্তি করে দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।
অন্যদিকে বশেমুরকৃবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আইওটিক্সল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ প্রযুক্তির মাধ্যমে মাটির প্যারামিটার, মাটির পুষ্টি উপাদান ও সয়েল ময়েশ্চার সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ডেটা সার্ভারে সংরক্ষিত থাকবে যা মৃত্তিকা, ফসল ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মৃত্তিকা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ দীন ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ, এমএস পিইচডি’র শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
T.A.S / T.A.S
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল