ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে গুলিবদ্ধসহ দুই ডাকাত গ্রেপ্তার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৫-১১-২০২৪ বিকাল ৬:৫৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি প্রস্তুতিকালে একজন গুলিবিদ্ধসহ সজিব হোসেন মুসা ও মো. হাসান নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে সোনারগাঁও পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় ডাকাতি প্রস্ততিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের গুলিতে সজিব হোসেন মুসা নামের এক ডাকাত আহত হয়েছে। আহত ডাকাতকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই ডাকাতকে ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা ডাকাতরা হলো সজিব হোসেন মুসা সোনারগাঁও পৌরসভার নোয়াইল এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে ও মো. হাসান পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের মৃত আজহারের ছেলে। গ্রেপ্তারকৃত ডাকতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার দৈলেরবাগ এলাকায় গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রাউন্ড গুলি ছোরে পুলিশ। এসময় সজিব হোসেন মুসা নামের এক ডাকাত গুলিবিদ্ধ হলে তাকে ও হাসান নামের আরেক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও রামদা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক ডাকাত গুলিতে আহত হয়েছে।

T.A.S / T.A.S

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা