কালিয়ায় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রতিষ্ঠায় ওই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য শিকদার নূর জালাল তাঁর নিজস্ব দেড় বিঘা জমি দান করেছেন। ৫ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেপুটি এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা ও সমাজসেবক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও প্রাক্তন প্রধান শিক্ষক,মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোল্লা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক (২০২২সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ বিদুৎসাহী সমাজসবী) ও আলোকিত মাসুদ মাহমুদ। এ সময় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক,পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর,কালিয়া, নড়াইল।অন্যান্যদের বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, শিক্ষক,খামার পারোখালি মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল।
শিক্ষানুরাগী হিরু মোল্লা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহফুজুর রহমান, শিক্ষানুরাগী মাওলানা ওবায়দুল্লাহ, মোহতামেম,মাথাভাঙ্গা সোলেমানিয়া সামছুল উলুম মাদ্রাসা ফারুক হোসেন শিক্ষানুরাগী, শিকদার তৈয়েবুর রহমান, রাজাপুর গ্ৰাম সমাজসেবক আবু তালেব মুন্সি, সাংবাদিক গোলাম রব্বানী,গোপালগঞ্জ। শিক্ষানুরাগী, (ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র) সভাপতি,মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোল্লা মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক ও শিক্ষানুরাগী মোঃ খায়রুজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।
T.A.S / T.A.S
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন