ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৫-১-২০২৬ দুপুর ৩:২৪

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।  আজ রোববার সকালে মেহেরপুর সদর উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে তুলে ধরতে মোট ১৪টি স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, কৃষিযন্ত্র, সেচ প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সনজিব মৃধা। সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ইমদাদুল হাসান মেহেরপুর সদর অফিসার ইন চার্জ হুমায়ুন কবির। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “টেকসই কৃষি নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এ ধরনের মেলা কৃষকদের নতুন ধারণা দেবে এবং উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে লাভজনকতা আনতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ সনজিব মৃধা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। কৃষকদের এসব প্রযুক্তি বাস্তবে প্রয়োগে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন। মেলায় জেলার বিভিন্ন উপজেলার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ মেলায় কৃষকদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তি প্রদর্শন কার্যক্রম চলবে।

Aminur / Aminur

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার