দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর সাংবাদিকদের সাথে তাঁর প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দিনাজপুর শহর যানজটমুক্ত রাখতে ইজিবাইক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শহরের রাস্তাঘাট দখলমুক্ত করা, শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করাসহ বিভিন্ন সমস্যা সমাধানের পরামর্শ দেন। নবাগত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি সাংবাদিকদের পরামর্শগুলো ধৈর্যসহকারে শোনেন ও এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। দর্পণ হিসেবে আপনারা সমাজের বিভিন্ন সমস্যা ও দুর্বল দিকগুলো আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সাধ্যমত সেসব সমস্যা সমাধান করব। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সবশেষে উপস্থিত সকলকে রাগ কমানো ও ধৈর্য বাড়ানোর পরামর্শ দেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২০২৪ তারিখ মোঃ রফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
T.A.S / T.A.S
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার
তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার