সিংড়ায় ভাতিজাদের লাঠির আঘাতে চাচার মৃত্যু
নাটোরের সিংড়ায় এরশাদ আলী প্রামানিক (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। আজ (৬ নভেম্বর) বুধবার সকাল সাড়ে নয় টার দিকে উপজেলার চৌপুকুরিয়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী একই গ্রামের মৃত ছবি প্রামানিকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে ভিকটিম এরশাদ প্রামানিকের সাথে তার ভাই মমতাজ আলীর দুই ছেলে আহসান (১৮) এবং মশাল (৪০) এর সাথে বাকবিতন্ডা হয়। এসময় আহসান এরশাদের ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে আহসান এবং মশাল তাকে কিল ঘুষি মারে। এতে এরশাদ আলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এরশাদ আলীকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, ঘটনাস্থল চৌপুকুরিয়া পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ