সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড ভ্যান, বাস'সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা গেছে। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা যায় যৌথবাহিনীকে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে অভিযান শুরু হয়। যৌথঅভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশ ও ট্রাফিক সার্জেন্ট ছিল। নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিংড়া অস্থায়ী ক্যাম্প কমান্ডার আহমেদ সাফওয়ান জাসির।
অভিযানে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সড়ক আইনে লাইসেন্স বিহীন সহ বিভিন্ন আইনে ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ৬হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সিংড়ায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে আমরা চেকপোস্টে যৌথ অভিযান পরিচালনা করেছি, সড়ক আইন ২০১৮ এর ধারায় ৬০হাজার টাকা জরিমানা ও ৮টি মোটরসাইকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে পাশাপাশি জনসাধারণ কে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে অনুরোধ করেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান