ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে শাহিনুর নামে ১ যুবকের মৃত্যু


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ৪:৫৫

জয়পুরহাটের কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল চালক শাহিনুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর সাড়ে  কালাই উপজেলার বাঁশের ব্রিজ নামক এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ  জাহিদ হোসেন।

নিহত শাহিনুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার মৃত ছানাউল্লাহর ছেলে। তিনি মহাস্থান বাজারে কাঁচা মালের আড়ত ব্যবসায়ী। আফলাপাড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে জামাই।

নিহতের শ্বশুর জানান, সকালে মহাস্থান বাজারে আড়তে যাওয়ার জন্য সকালে নাস্তা করে মোটরসাইকেল নিয়ে রওনা দেন। এর কিছুক্ষণ পর খবর পাই বাঁশের ব্রিজ এলাকায় কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে।

কালাই থানার অফিসার ইনচার্জ  জাহিদ হোসেন জানান, বুধবার ভোর ৫ টার দিকে জয়পুরহাট- মোকামতলা সড়কের বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে  মৃতদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত্য ব্যাক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন