লালমনিরহাটে ছাত্রদল নেতার বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুলের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আজিজুর ইসলাম আপন নামে ওই যুবকের পিতা টুকু মিয়া গত রোববার রাতে বুলবুলসহ ৫ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে ২৬ অক্টোবর ও ১ নভেম্বর ওই উপজেলার ভোটমারী এলাকায় আজিজুর ইসলাম আপনকে মারধর করেন বুলবুল ও তার লোকজন। এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও আইনী ব্যবস্থা নেয়নি পুলিশ।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা টুকু মিয়ার সাথে আব্দুর রাজ্জাক বুলু নামে এক ব্যক্তির জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের সুত্র ধরে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুল ও তার লোকজন প্রথমে গত ২৬ অক্টোবর আব্দুর রাজ্জাক বুলুর পক্ষ হয়ে টুকু মিয়ার পুত্র আজিজুর ইসলাম আপনকে মারধর করেন। আজিজুর ইসলাম আপন বিষয়টি স্থানীয় বিএনপি’র আহবায়ক জাহাঙ্গীর আলমকে জানালে এতে ক্ষিপ্ত হয়ে উঠে বুলবুল।
গত ১ নভেম্বর আবারও আজিজুর ইসলাম আপনকে মারধর করেন বুলবুল ও তার লোকজন। একটি ভয়েস রেকর্ডেও শোনা যায় আজিজুর ইসলাম আপন নামে ওই যুবকে নিযার্তনের সময় ছাত্রদল নেতা বুলবুলের কন্ঠ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
টুকু মিয়া জানান, এ ঘটনায় বুলবুলসহ ৫ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় গত রোববার রাতে একটি অভিযোগ দিলেও ৪ দিনেও আইনী ব্যবস্থা নেয়নি পুলিশ। আজ কাল বলে পুলিশ সময় পার করছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বুলবুল। তিনি জানান, ওই যুবকের সাথে তার কোনো ঝামেলা নেই। তাকে তিনি মারধরও করেন নাই। দুপুরে তাকে কে বা কারা মারধর করেছেন সেই ঘটনা তিনি সন্ধ্যায় শুনেছেন। তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন এই ছাত্রনেতা
কালীগঞ্জ থানায় ওসি-র দায়িত্ব থাকা উপ-পরিদর্শক এরশাদ আলম জানান, অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগে উল্লেখিত কিছু বিষয়ের প্রাথমিক সত্যতাও রয়েছে। দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি