ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এমইউজে খুলনার কর্মসূচি ঘোষণা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১২:৫৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি থাকবেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন। সভায় সভাপতিত্ব করবেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান। কর্মসূচি নির্ধারণে বুধবার (৬ নভেম্বর) সকালে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাবেক নির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন