ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ১:২০

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে বুধবার ৬ নভেম্বর রাতে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র তওহিদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তওহীদ হিফজ বিভাগের ছাত্র, তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে। তিনি খোরশেদ আলমের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করছে, তাওহীদকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, তাওহীদের শরীরের কোমরসহ বিভিন্ন স্থানে থেতলানোর মত কাল দাগ দেখা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তওহীদ আত্মহত্যা করেছে। তাদের মতে, তওহীদ দুপুর ২টায় ওয়াশরুমে গিয়েছিলো এবং অনেক খোঁজার পর রাত ৮টায় তার মরদেহ পাওয়া যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের সচেতনতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কাউন্সেলিং এবং পর্যবেক্ষণ প্রয়োজন। এছাড়া, মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল ও সতর্ক হতে হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত