ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

স্যার না বলায় ক্ষেপে গেলেন গ্রামীণ ব্যাংকের সেকেন্ড ম্যানেজার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৩:৩৭

মানিকগঞ্জের হরিরামপুরে গ্রামীণ ব্যাংকের সেকেন্ড ম্যানেজার কে স্যার না বলে, ভাই বলে ডাক দেওয়ায় গ্রাহকের সাথে অসদাচরণ ও তাকে ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্পূর্ণ ঘটনাটি ভুক্তভোগী নিজেই ক্যামেরা বন্দী করেন। পরে ওই সেকেন্ড ম্যানেজার তার ফোন টিও কেড়ে নিতে চেষ্টা করেছে বলে দাবি ভুক্তভোগীর।

ঘটনাটি ঘটেছে বুধবার (৬ নভেম্বর দুপুরে) গ্রামীণ ব্যাংকের ঝিটকা হরিরামপুর শাখায়। ভাই বলে সম্বোধন করায় ক্ষিপ্ত হওয়া ব্যক্তির নাম আবুল কালাম আজাদ। তিনি ওই শাখায় সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত। 

ভুক্তভোগীর করা ওই ভিডিও তে দেখা যায় আবুল কালাম আজাদ কে ভুক্তভোগী গ্রাহক বলছে, সম্মান দিয়ে ভাই বলা কি অপরাধ? এখন আপনাদের ভাই বলা যাবে না? স্যার'ই বলতে হবে? প্রতি উত্তরে আবুল কালাম আজাদ বলছেন, ভাই বলা যাবে না স্যার বলবেন। আপনি ভদ্রতা দেখান। গ্রামীণ ব্যাংকের সবাইকেই স্যার বলতে হবে। ভুক্তভোগীর প্রশ্ন কেনো? প্রতি উত্তরে আজাদ আবার বলেন, বলতে হবে এটাই নিয়ম। এটা সবাই বলে। পরে গ্রাহক পালটা প্রশ্ন করলে, তিনি বলেন আপনি এতো বার্গেনিং করেন কেনো। আপনার কোন সম্পর্কের ভাই উনি (ম্যানেজার)। পরে ভুক্তভোগী গ্রাহকের দিকে আঙ্গুল তুলে কথাবার্তা সাবধানে বলার হুমকি দেন। পরে গ্রাহক আঙ্গুল নামাতে বললে, আবুল কালাম আজাদ গ্রাহক কে মারতে উদ্যত হয়ে ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেন ও মোবাইল কেড়ে নিতে চেয়ে তা ব্যর্থ হন।

ভুক্তভোগী উপজেলার ঝিটকা এলাকার মিষ্টি ব্যবসায়ী সমর সন্ন্যাসীর ছেলে সুব্রত সন্ন্যাসী জানান, বুধবার দুপুরে একটা চেক নিয়ে ব্যাংকে গেছি টাকা ওঠাতে। পরে তারা আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে বলতেছে আগামীকাল আসার জন্য। তখন আমি, ম্যানেজার কে বলি কালকে কখন আসবো। এটা বলার পরেই সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং আমাকে ভাই বাদ দিয়ে স্যার বলে সম্বোধন করতে বলেন। তখন আমি তাকে কয়েকটা প্রশ্ন করলে সে আমার দিকে আঙ্গুল তুলে এবং আমাকে মারতে উদ্যত হয়ে আমাকে ব্যাংক থেকে বের করে দেন। সাথে আমার মোবাইল টাও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আমি পুরো ঘটনাটি ম্যানেজার কে জানালেও, তিনি এর কোন প্রতিকার করেনি।

এবিষয়ে অফিসে গিয়ে তাকে পাওয়া না গেলে, মুঠোফোনে অভিযুক্ত গ্রামীণ ব্যাংকের ঝিটকা হরিরামপুর শাখার সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, উনি স্যার বললে অসুবিধা টা কোথায়। এইটুকু কথা সহজ ভাবে নিলেই হয়। এ-ই টাকে যদি তিলকে তাল করে। তাহলে আমার কিছু করার নেই।

আর ম্যানেজার অদ্বৈত কুমার মৃধা বলেন, ভাই বলার কোন বাধ্যবাধকতা নেই, তবে প্রত্যেকটা অফিসের একটা প্রটোকল অনুযায়ী সবাই ওটা মেইনটেইন করে। আর তাদের দুজনের সাথে আগের কোন ঘটনার জেরে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে থাকতে পারে। এটি নিয়ে আমি সেকেন্ড ম্যানেজারের সাথে কথা বলেছি। উনি বিষয়টি একটু মিস আন্ডারেস্টিং করেছে। সে নিয়ে আমার কাছে তিনি অনুতপ্ত শিকার করেছেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত