জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়ার মাগফেরাত কামনায় ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। পরে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, মহিলা দলের সভাপতি রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব এস এম শামস মতিন প্রমুখ।
বক্তারা বলেন, আজকের এই দিনে স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঢলে ঢাকার রাজপথে এক অনন্য বিস্ফোরণ ঘটে। ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে দেশ এগিয়ে যায়।
এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে।
T.A.S / T.A.S
বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা
বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা
রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ
দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি
মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩
কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪