ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সরিষাবাড়ীতে উন্মুক্ত লটারীতে ওএমএস ডিলার নির্বাচন


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৭-১১-২০২৪ দুপুর ৪:৩১

জামালপুরের সরিষাবাড়ীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার  নিবাচিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুরাতন ভবনের ৩য় তলায় হল রুমে ডিলার পদে আবেদনকারী উপস্থিত সদস্যগণ এবং সুধিমন্ডলীর উপস্থিতিতে উন্মুত লটারী অনুষ্ঠিত হয়।

জানা যায়,  ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দেশের বিভিন্ন সরকারী অফিস আদালত কিংবা অন্যান্য সেক্টর গুলোতে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। সে ধারাবাহিকতায় সরিষাবাড়ীতেও এর প্রভাব পরিলক্ষিত হয়। সরকার কর্তৃক প্রদেয় সুবিধাদি ভোগ করে আসছিল সরকার দলীয় বা আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীরা। দেশে পট পরিবর্তনের ফলে ওই সকল সুবিধাবাদীরা গা ডাকা দেয়ায় চলমান কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

স্থবির হওয়া কার্যক্রম গতিশীলতার অংশ হিসেবে সরিষাবাড়ী উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক লটারীর মাধ্যমে ইতি মধ্যেই খাদ্য বান্ধব (১৫ টাকা কেজি) চাল বিতরণ শুরু করা হয়েছে। ওএমএস পদ্ধতিতে খাদ্য বিতরণের জন্য ডিলার আবেদন আহ্বান করা হয়। পৌর সভার ৬টি পয়েন্টের জন্য প্রায় দুই"শ জন আবেদন করে। যাচাই বাছাই শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত করা হয়।

উপজেলা খাদ্য কর্মকতা বুলবুল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তার উপস্থিত থেকে সুশৃঙ্খল ভাবে লটারীর কার্যক্রম অবলোকন করেন। উপজেলা দূর্যোগ ও ত্রাণ কর্মকর্তা জামিল আহমেদ লটারী (গুটি উত্তোলন) পরিচালনা করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগসহ সুধি মন্ডলী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। লটারীতে ভাগ্যবান বিজয়ীরা হলেন বাউসি বাজার পয়েন্টে মোঃ জাহাঙ্গিঁর আলম,শিমলা বাজার মোঃ দেলোয়ার হোসেন তরফদার,মডেল মসজিদ সংলগ্ন মোঃ লিমন মিয়া,পোষ্ট অফিস মোড় সুলতান মাহমুদ, আরামনগর বাজার মোঃ আরিফ হোসেন ও ঝালোপাড়া পয়েন্টে মোঃ মিজানুর রহমান সাধু।

উন্মুক্ত লটারীতে ডিলার নির্বাচিত হওয়ায় লটারী বিজয়ী ডিলারগণ সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট মহলকে ধন্যবাদ জানান।

T.A.S / T.A.S

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন