ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৫:১৮

গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার লতিফপুর এলাকায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল আলম সরকার, উপজেলা বিএনপির সহ-সম্পাদক মিজানুর রহমান শেলীসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন- এসময় গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা। র‌্যালী শেষে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রি হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে।

এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে সেই ৭ই নভেম্বর তাকে সারা দেশ স্মরণ করছে। সেই ধারাবাহিকতায় কালিয়াকৈরে প্রায় ৫০ হাজার মানুষ এই র‌্যালীতে অংশগ্রহণ করেছেন। জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে অনতি বিলম্বে এই দেশে যে নিবার্চন হবে। সে নির্বাচনে জনগনের রায় যদি বিএনপি পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সেই ৩১ দফা বাস্তবায়িত হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার