ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কমলগঞ্জে দলিল লিখক সমিতির নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্টিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২৪ বিকাল ৬:৮

মৌলভীবাজারের কমলগঞ্জে দলিল লিখক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে কমলগঞ্জ দলিল লিখক সমিতির আয়োজনে কমলগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখকদের কার্যালয়ে কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক প্রস্তাবিত কমিটি অনুমোদন ও শপথ গ্রহন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়, পরে বিভিন্ন সময়ে নিহত দলিল লিখকগণের স্মরণে ও জুলাই-আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

কমলগঞ্জ দলিল লিখক সমিতির সহ-সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মীর মখলিছুর রহমান।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোয়েব আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. মজনু মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতি সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, ভানুগাছ বাজার পৌর বনিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, কমলগঞ্জ দলিল লিখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান সাজ্জাদ, ভানুগাছ বাজারের ব্যবসায়ী ইয়াকুব আলী সিরাজি শহীদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ দলিল লিখক সমিতি নব নির্বাচিত সভাপতি মো. ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. ইজ্জাদুর রহমান প্রমুখ।

কমলগঞ্জ দলিল লিখক সমিতির সভাপতি মো. ফজলু মিয়া ও মো. ইজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

T.A.S / T.A.S

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত