ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৬-২-২০২৬ দুপুর ৩:১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩ দিন পর মনজুরুল ইসলাম (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার(২৬ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১২ টার সময় এ লাশ উদ্ধার করা হয়।
উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজারের কাছে আলু ক্ষেতে নরম মাটি দেখতে পায় এলাকার লোকজন।পরে সন্দেহ হলে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।এরপর সেখানে থানা পুলিশ গেলে সেই আলু ক্ষেতের নরম জায়গাটি খুঁড়ে লাশ দেখতে পায়ে সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
এর আগে গত বুধবার(২৫ ফেব্রুয়ারি)আলু ক্ষেতের পাশে থাকা তামাক ক্ষেতে রক্ত ও জুতা দেখতে পায় এলাকার লোকজন।বিষয়টি এলাকায় জানাজানি হলে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা নিশ্চিত করেছিলেন পায়ের জুতা গুলো নিখোঁজ ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের। অনেক খোঁজাখুঁজির পরেও লাশটি পাওয়া যায়নি ওই দিন। পরিবার সূত্রে জানা যায়,গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম  অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।নিখোঁজ মনজুরুল ওই গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রুহুল আমিন বলেন,নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবার নিশ্চিত করেছে ওই লাশটি মনজুরুলের।আইনি প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এই হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু