ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ব্রাজিলে সিনেমা স্টাইলে গণ ব্যাংক ডাকাতি! 


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:৫৭

ব্রাজিলের সাও পাওলো প্রদেশে ছোট শহর আরাকাতুবায় রোববার মধ্যরাতে ভয়াবহ গণ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল নিজেদের রক্ষায় ও পালিয়ে যেতে মানব ঢাল ব্যবহার করেছে। পথে বিছিয়ে গেছে শত শত বিস্ফোরক। নিরাপত্তা কর্মীদের সঙ্গে গুলি বিনিয়মও করেছে।  

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, ব্যাংকের কমপক্ষে দুটি শাখায় লুটপাট চালিয়েছে ডাকাতরা। সাও পাওলোর মিলিটারি পুলিশের কর্মকর্তা আলভারো ক্যামিলো জানান, আরাসাতুবায় ব্যাংকে ডাকাতির ঘটনায় অংশ নিয়েছিল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ২০ জনের বেশি ডাকাত। ১০টি গাড়ি সঙ্গে নিয়ে গিয়েছিল তারা।

প্রদেশের কর্মকর্তারা গণমাধ্যমকে আরও জানান, কয়েকজন বেসামরিক মানুষকে জিম্মি করে বিপুল পরিমাণ নগদ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

সে সময় পুলিশ ও ডাকাতদের সংঘাতে দুই বেসামরিক ব্যক্তি ও একজন ডাকাত সদস্যসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন একজনকে, আহত হয়েছে আরও একজন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেন ধাওয়া করতে না পারে, সে জন্য পালানোর সময় শহরজুড়ে বিস্ফোরক ফেলে যায় ডাকাতদল। সব বিস্ফোরক খুঁজে বের করে তা সরিয়ে না ফেলা পর্যন্ত শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ।  

এতেই শেষ নয়, পালানোর সময় কয়েকজনকে জোর করে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তদের দলটি।  

ব্রাজিলে এমন ভয়াবহ ডাকাতির ঘটনা এবারই প্রথম নয়। সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংকে সহিংস ডাকাতির ঘটনা ঘটেছে দেশটিতে। 

প্রীতি / প্রীতি

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো