ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বিএনপি নেতা হেলালের গাড়ীবহরে বোমা হামলার ঘটনায় সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা দায়ের


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:৪২

বিএনপি নেতা আজিজুল বারী হেলালের গাড়িবহরে বোমা হামলার ঘটনায় খুলনা-৪ আসনের সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী ৩৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। দায়েরকৃত মামলার  আসামিদের অন্যরা সবাই তেরখাদা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী। গত সোমবার রাতে তেরোখাদা উপজেলা বিএনপির সদস্য আজিজুল হাকিম বাদী হয়ে তেরখাদা থানায় মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার খেয়াঘাট এলাকায় ২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের গাড়িবহরে হামলা করা হয়। এরপর ভাঙচুর ও ককটেল নিক্ষেপ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ইমদাদুল হক জানান, মামলায় ২০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি। উল্লেখ্য, ১লা অক্টোবর রাজধানী থেকে গ্রেফতার হন সাবেক এমপি সালাম মুর্শেদী। বর্তমানে অন্য মামলায় তিনি কারাগারে রয়েছেন।

T.A.S / T.A.S

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি