ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মাদকের করালগ্রাস থেকে বাঁচাতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : মোশাররফ হোসেন দীপ্তি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:৫৮

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, 'মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে।

মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে। সাধারণত ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, প্যাথেডিন, আফিম, মদ, গাঁজা ও ভাংসহ বিভিন্ন নামে বিভিন্নরূপে প্রজন্ম থেকে প্রজন্মে চলছে। আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তোলে এ অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে, সরকারের পাশাপশি রাজনৈতিক দলসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে প্রজন্ম বাঁচলে জাতি বাঁচবে। অন্যথায় অন্ধকার গহিন অরণ্যে হারিয়ে যাবে জাতীর ভবিষ্যৎ প্রজন্ম।

নগরের আকবর শাহ নিউ শহীদ লেইন এলাকায় শুক্রবার (৮ নভেম্বর) বাদে জুমা এলাকাবাসীর উদ্যোগে "মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংদের" গ্রেফতারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে আরো বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আকবর শাহ থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার সেলিম, মহানগর বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর বক্স মিলন, মহানগর যুবদল নেতা মিয়া মো. হারুন, আব্দুল হামিদ পিন্টু, হেলাল হোসেন হেলাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল হক টুটুল, নগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির।

এতে যুবদল নেতা মিজানুর রহমান বাবুল, সাখাওয়াত কবির সুমন, জসিম উদ্দিন, মনছুর আহমেদ মোহন, বিএনপি নেতা ইউনুছ গাজি, আবু তাহের, আনোয়ার হোসেন আনু, মিজানুর রহমান, বরকত উল্লাহ টিপু, দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম, বেলাল হোসেন, রুবেল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার