ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ফুলকঁড়ি আসরের সুবর্ণ জয়ন্তী উদযাপন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৫:৪২

পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই স্লোগানকে ধারণ করে জয়পুরহাটে জাতীয় শিশু কিশোর ফুলকঁড়ি আসর জেলা শাখার উদ্যোগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জয়পুরহাট শাখার সভাপতি ডাঃ মনিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহম্মদ আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসর এর সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞানচক্র পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব, জয়পুরহাট শাখার পরিচালক মাসুম বিল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, ডাঃ আমানুল্লাহ চৌধুরী,  জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু প্রমুখ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মাইন ম্যারাথনে ১১ টি স্কুলের ১৫৫ জনকে সন্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।ফুলকুঁড়ি আসর দেশ সেবায় ব্রত সদা সুন্দরের পতাকাবাহী শিশুকিশোরদের একটি সংগঠন। জ্ঞানের সাধনায় সদা তৎপর শিশুকিশোরদের এক সুশৃঙ্খল সমাবেশ। সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিশু-কিশোরদের এক সংঘবদ্ধ প্রচেষ্টা।

‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আসর ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। কোমলমতি শিশু-কিশোরদের একতাবদ্ধ করে শিক্ষা ও শরীরচর্চামূলক কর্মসূচীর মাধ্যমে চরিত্রবান এবং স্বাস্থ্যবানরূপে গড়ে তুলে দেশ ও দশের সেবা করাই ফুলকুঁড়ি আসরের উদ্দেশ্য।

T.A.S / T.A.S

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ