সিংড়ায় মাইকিং করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষ আহত-৮
নাটোরের সিংড়ায় জায়গা দখল করাকে কেন্দ্র করে মাইকিং করে বিএনপির দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে দুই গ্রুপের মোট ৮জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার সন্ধ্যায় দুইদফায় এঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী নীচা বাজার এলাকায় রাস্তার পাশের জায়গা দখল ও আধিপত্য বিস্তার করা কে কেন্দ্র করে মূলত এই ঘটনা ঘটে ইটালী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বিএনপি নেতা সাধু হাজী এবং জাহাঙ্গীর মেম্বার ও চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়ার গ্রামের বিএনপি নেতা আবুল কালাম আজাদ এই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে রুপ নেয় এতে এপয©ন্ত আটজন আহত হয়েছে।
এঘটনায় সিংড়া উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ আবুল কালাম আজাদ গ্রুপের ৫জন আহত হয় তারা হলেন, তেরবাড়িয়া গ্রামের, উজ্জ্বল হোসেন, মোহাম্মাদ সামছুল, রাকিব ইসলাম, জাহিদ হোসেন, জামাল প্রামানিক। অপর সাধু হাজী ও জাহাঙ্গীর মেম্বার গ্রুপের ৩জন আহত হয়েছে তারা হলেন সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম, লিটন আলী।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে পুনরায় দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে আজাদ গ্রুপের ৫জন গুরুতর ভাবে জখম হয় ও গতকাল সন্ধ্যায় সাধু হাজী ও জাহাঙ্গীর গ্রুপের তিন জন আহত হয়, আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যৌথবাহিনী তৎপর আছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আসমাউল হক বলেন, এ পর্যন্ত দু'গ্রুপের কেউ লিখিত অভিযোগ করেনি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
T.A.S / T.A.S
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান