ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৬:৩৭

নেত্রকোনার দুর্গাপুরে মাজেদা আক্তার (২৮) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রামে বসত ঘর থেকে এই মরদেহ তার উদ্ধার করা হয়। এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।

নিহত মাজেদা আক্তার পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সৌলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও শ্রীরামখীলা গ্রামের ঝুটন মিয়ার স্ত্রী।

জানা গেছে, সাত বছর আগে বিবাহে আবদ্ধ হন মাজেদা ও ঝুটন মিয়া। বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে এক সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। এবার আবারও সাত মাসের অন্তঃসত্ত্বা মাজেদা আক্তার। স্বামী ঝুটন মিয়া কোনো কাজ কর্ম করতেন না, তাই প্রায়ই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। একাধিকবার শশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মিমাংসাও করা হয়েছিল। ঘটনার দিন বৃহস্পতিবার গভীর রাতে স্বামী বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা, তারপর স্বামী অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মাজেদার মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনী কার্যক্রম প্রকৃয়াধীন।

T.A.S / T.A.S

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়