ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের ‘বিনা লাভের বাজার’ কার্যক্রম শুরু


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ৮-১১-২০২৪ বিকাল ৬:৩৮

ঢাকার কেরানীগঞ্জে বিনা লাভের বাজারের কার্যক্রম শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৮ নভেম্বর শুক্রবার সকাল ৭টা থেকে কদমতলি গোলচত্বর ও আগানগর এলাকায় এই বাজারটি বসানো হয়।

শিক্ষার্থীরা ২ টাকা কেজি প্রতি লাভে পণ্য বিক্রি করেন। আলু, পেয়াজ, লাউ,শসা, কাচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় কাচা বাজার বিক্রি করা হয়। প্রয়োজন অনুযায়ী ক্রেতারা ক্রয় করতে পারেন এই বাজার থেকে। বাজারটিতে প্রতি কেজি পেঁয়াজ ১০০, আলু ৫০, , কাঁচা মরিচ ১২০, শসা ৫০, একটি লেবু ৫ ও প্রতি আটি মুলাশাক ও ডাঁটাশাক ১০ টাকা বিক্রি করা হয়। রুহুল আমিন নামে রিক্সা চালক বলেন, সারাদিন রিক্সা চালিয়ে যা কামাই তা পোলাপানদের পড়া লেখা ও বাসা ভাড়ায় চলে যায়, আবার সবজির বাজারে যে দাম। এখানে কম দামে সবজি বিক্রি হচ্ছে দেখে কিনছি। ভালোই, ছাত্ররা এভাবে মাঝে মাঝে বিক্রি করলে সবজি কিনে খাওয়া যাবে। রাতুল নামে ব্যবসায়ী বলেন, প্রতিটি এলাকায় বিনা লাভের বাজার সপ্তাহে একবার বসালে স্বল্প আয়ের মানুষেরা ক্রয় করতে পারবে। বন্য ও সিন্টিকেটের কারনে সবজির বাজার হাতের নাগালের বাহিরে। শিক্ষার্থীরা খুব ভালো কাজ করতেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল আমিন মিনহাজ বলেন, আমরা ছাত্র আন্দোলন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং সর্বশেষ  বাজার মনিটরিং করেছি। সর্বশেষ আমরা বিনা লাভের বাজারের কার্যক্রম শুরু করেছি। আমরা চাই যেকোন কালোবাজারি বন্ধ হউক এবং সিন্ডিকেট ভেঙে যাক। স্বল্প আয়ের মানুষের বাজারে স্বস্তি ফিরে আসুক। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিনা লাভের বাজারের উদ্দ্যোগ নেওয়ায় সুশিল সমাজে প্রশংসা কুড়িয়েছে। সাধুবাদ জানিয়েছেন রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

T.A.S / T.A.S

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক