জমি থেকে এনে রাখা ধানে আগুন দেওয়া হয়েছে
জমির ধান কাটার পরে তা সড়কের পাশে গাদা করে রেখেছিলো আবু সিদ্দিক নামের এক কৃষক। রাতের আঁধারে সেই ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার দিবাগত রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক ওই গ্রামের রমজান আলীর ছেলে। এই ঘটনায় ওই কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কে বা কারা ফসলের সাথে এমন কান্ড করেছে তা জানা যায়নি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, এবারের চলতি আমন মৌসুমে বিঘা প্রতি ২২ হাজার টাকায় অন্যের চার বিঘা জমি পত্তন নিয়ে ধান চাষ করেন কৃষক আবু সিদ্দিক। এর মধ্যে দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পরিপক্ক হলে শুক্রবার বিকালে ছয়জন শ্রমিক দিয়ে ধান গুলো কেটে কানচপাড়া গ্রামের সড়কের পাশে রাখেন। ওই দিন সন্ধ্যা হলে ধানগুলো রেখে বাড়িতে চলে আসেন। গভীর রাতের কোন একসময় দূর্বৃত্তরা ওই ধানে আগুন লাগিয়ে দিলে সবগুলো ধান পুড়ে যায়।
কৃষক আবু সিদ্দিক কান্নাজড়িত কন্ঠে বলেন, ধার দেনা করে অন্যের জমি পত্তন নিয়ে আমি আমন ধান চাষ করেছিলাম। আমিসহ ছয়জন শ্রমিক দিয়ে জমি থেকে ধান কেটে সড়কে রেখেছিলাম। রাতে কে বা কারা আমার ধানে আগুন লাগিয়ে দিল তা জানতে পারিনি। সকালে গিয়ে দেখি সব ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। কৃষি বিভাগ থেকে প্রণোদনার আওতায় এনে তাঁকে সহযোগীতা করা হবে। বিষয়টি খুব দুঃখ জনক।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন