ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী রাসেল গ্রেফতার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৯-১১-২০২৪ বিকাল ৫:২৩

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদী হাসান রাসেল (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (৯ নভেম্বর) বিকালে কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত মেহেদী হাসান রাসেল কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে।

ওসি মো. শফিউদ্দিন খান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী মেহেদী হাসান রাসেল নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর রাসেলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হবে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জাড়ি করেছিলো আদালত।

T.A.S / T.A.S

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন