তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আপনাদের কাছে এসেছি-গিয়াস চেয়ারম্যান
আল্লাহ রাব্বুল আল আমিন কে কাকে কখন রাজপ্রাসাদে ও দুনিয়া থেকে নিয়ে যায় সেটা কেউ জানে না।অথচ সৈরাচারী শেখ হাসিনা এমনভাবে দাম্ভিকতা ও অহংকার করে বলেছিল,৪১সাল পর্যন্ত রাস্ট্র ক্ষমতায় থাকবে। তুমি যখন বেশি বাড়াবাড়ি করেছ,
তাই আল্লাহ তোমার দাম্ভিকতা ভেঙ্গে চুরমার করে ক্ষমতার মসনদ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৮নং মেখল ইউনিয়ন ৮নং ওয়ার্ডে সাংগঠনিক সভায় প্রধান অতিথি'র বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরো বলেন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনাদের নিকট এসেছি।সেই সাথে আমাদের গর্ব আমাদের অহংকার মীর হেলাল ভাইকে আগামী জাতীয় নির্বাচনে জনগণের মেন্ডেট নিয়ে জাতীয় সংসদে দেখতে চাই।
স্থানীয় মাঠে ৮নং ওয়ার্ড বিএনপি' শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে যুবদলের যুগ্ন আহবায়ক মো:এরশাদের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপি'র সদস্য ও মেখল ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইছমাইল,
বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলা যুবদলের সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মেখল ইউনিয়নের সাধারন সম্পাদক জি এম সাইফুল ইসলাম,উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিয়া মেম্বার,যুগ্ন সম্পাদক,দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জালাল মেম্বার, মেখল ইউনিয়নের সহসভাপতি তাসকিন আলম, যুগ্ন সম্পাদক মো:সালাউদ্দিন খাঁন,আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো:ইসমাইলসাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মেম্বার,সাবেক ছাত্র নেতা মো:সোহেল রানা প্রমুখ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা