ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রায়পুর পরিসংখ্যান কর্মচারী জাকিরের বিরুদ্ধে যৌন-হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১০-১১-২০২৪ দুপুর ১২:৩৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিসংখ্যান কর্মচারী জাকির হোসেনের বিরুদ্ধে নারীদেরকে খণ্ডকালীন কাজ পাইয়ে দেওয়ার নামে যৌন হয়রানি করা ও তথ্য গোপন করে ১২তম গ্রেডের কর্মচারী হয়ে কোন অফিস আদেশ ছাড়াই ৯ম তম গ্রেড রায়পুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদে বসে ব্যাপক অনিয়ম করার অভিযোগ উঠেছে। একই সাথে নোয়াখালী জেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন অর রশিদ জাকির হোসেনের সকল অপকর্মে সহায়ক থেকে ডিডি হারুন নিজেও যৌন হয়রানির সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। 

উপজেলা এবং জেলা পরিসংখ্যান অফিস সূত্র থেকে জানা যায়,  জাকির হোসেন ৩য় শ্রেণির কর্মচারী।  তার পদবী হচ্ছে  পরিসংখ্যান তদন্তকারী (এসআই), কিন্তু সে সকল তথ্য গোপন করে অফিস আদেশ ছাড়াই রায়পুর উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তার চেয়ারে বসে শুমারী কাজসহ পরিসংখ্যান অফিসের বিভিন্ন সময়ে খণ্ডকালীন কাজ পাইয়ে দেওয়ার কথা বলে খণ্ডকালীন কাজে কর্মরত সুন্দরী নারী ও প্রবাসীদের স্ত্রীদেরকে  টার্গেট করে জাকির হোসেন গভীর রাতে  হোয়াটসঅ্যাপ, ইমো ও মোবাইল নাম্বারসহ সকল সোস্যাল মিডিয়ায় নানাভাবে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। যারাই তার কুপ্রস্তাবে রাজি না হবে তাদেরকে সঙ্গে সঙ্গে  নানা অজুহাত দেখিয়ে কাজ থেকে ছাটাই করে দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী তার বিরুদ্ধে বিচার দাবী করে গণমাধ্যমে অভিযোগ তুলেন। কুপ্রস্তাবের বেশ কয়েকটি ডকুমেন্টসও এই প্রতিবেদকের হাতে এসেছে। 

যৌন হয়রানি ছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া যায়, জাকির হোসেন তথ্য গোপন করে ৩য় শ্রেণির কর্মচারী হয়েও জাতীয় সংসদ নির্বাচন ও রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, যা সরাসরি সরকারি বিধি লংঘন করা হয়েছে। খণ্ডকালীন শুমারীর কাজে অফিস আদেশ উপেক্ষা করে উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  ওসমান সহ তার পছন্দের কয়েকজনকে জোনাল অফিসারের দায়িত্ব পালন করিয়েছেন এবং শুমারীসহ একাধিক কাজ পছন্দের লোকদের দিয়ে করিয়েছেন।  এতে করে উপজেলায় উপকারভোগীরা এসে ঠিক সময়ে কাজ করতে না পেরে অনেকেই হয়রানির শিকার হয়েছেন। যারা শুমারী কাজে অভিজ্ঞ তাদেরকে বাদ দিয়ে অদক্ষদের দিয়ে শুমারীর কাজ করিয়েছেন বলে তথ্য পাওয়া যায়।

"যৌন হয়রানি করা সহ অভিযোগের বিষয়ে সত্যতা স্বীকার করে জাকির হোসেন সাংবাদিকদের হাতজোড় করে বলেন, আমি ভুল করেছি। ভবিষ্যতে আর কখনো এরকম অপরাধ করবোনা। আমার বিরুদ্ধে কোন নিউজ করবেন না,  আমাকে সংশোধনের একবার সুযোগ দিন। "

নোয়াখালী জেলা পরিসংখ্যান উপপরিচালক হারুন অর রশিদের উপর যৌন হয়রানির বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে পরে কথা বলব বলে মোবাইল কেটে দেন। এর পর উনি আর ফোন রিসিভ করেননি।

এবিষয়ে লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল বলেন,  "  আমি রায়পুরের অতিরিক্তের দায়িত্বে আছি।  মাসে একবার রায়পুরে যাই। একই অফিসে দু'জন দায়িত্বে থাকতে পারেনা। জাকির হোসেনকে নাকি সাবেক উপপরিচালক হারুন অর রশিদ বদলি হয়ে যাওয়ার সময় দায়িত্ব পালন করতে বলছেন,  কীভাবে বলছেন সেটা আমার জানা নেই। এবিষয়ে সাবেক ডিডি হারুনুুর রশিদ বলতে পারবেন। আর যৌন হয়রানির বিষয়টি আমি জানিনা। উপজেলা নির্বাহী অফিসার স্যারকে জানান, তিনি বললে আমি   প্রয়োজনীয় ব্যবস্থা নিব।  "

বিভাগীয় উপ-পরিচালক  মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন, একই অফিসে দু'জন দায়িত্বে থাকতে পারে না। জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা না দেখে বলতে পারবোনা না। যৌন হয়রানির বিষয়টি দুঃখজনক লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  "

প্রিজাইডিং অফিসার হওয়ার বিষয়ে রায়পুর নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বলেন,  কীভাবে সে প্রিজাইডিংয়ের দায়িত্ব পেয়েছেন তা আমি বলতে পারবো না। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্যার বলতে পারবেন। আমি যতটুকু জানি ৩য় শ্রেণির কর্মচারী প্রিজাইডিংয়ের দায়িত্ব পাওয়ার কথা না। "

অভিযোগের বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান বলেন,  " অভিযোগের বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন,  " আমি বিষয়টি খতিয়ে দেখব। উনি যে পদে আছেন এবং যে পদে কাজ করছেন সে ক্ষেত্রে যদি দাপ্তরিক কাজের মিল না থাকে তাহলে ওনার উর্ধতন কর্মকর্তাকে জানাবো। আশা করি তারা এ বিষয়ে ব্যবস্থা নিবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা

রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়

তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ

নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের

আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়