মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মানিকগঞ্জে "বৈষম্যহীন কর্মক্ষেত্র- সময়ের দাবি" প্রতিপাদ্যে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি) এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইন্সটিটিউটের সামনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে আইডিইবি মানিকগঞ্জের সাধারণ সম্পাদক ও এনপিআই পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় এবং আইডিইবি মানিকগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আনম গিয়াস উদ্দিন,গনপুর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শেখ মোঃ রোকনুজ্জামান, এলটি কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার, শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় অটোরিক্সাচালক সাদ্দাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটে অভাবের তাড়নায় ১৫ মাসের সন্তানকে ৩০ হাজারে বিক্রি করলেন মা
রঞ্জিত সরকারের গোপন বৈঠক ঘিরে তোলপাড়
তিন দশকেরও বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কুষ্টিয়া চৌরহাস মোড়ে ইজিবাইক থেকে ছুড়ে ককটেল বিস্ফোরণ
নড়াগাতীতে নাশকতা মামলায় ভুল তথ্যে আটক বিএনপি কর্মী, অব্যাহতি দেওয়ার দাবি পরিবার ও স্থানীয়দের
আলফাডাঙ্গা সদর বাজারে অগ্নিঝুঁকি, ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা