সোনারগাঁও সাহিত্য নিকেতনের নতুন পরিচালনা পরিষদ গঠিত
সোনারগাঁও সাহিত্য নিকেতনের ২০২৪-২০২৭ইং সালের ৩ বছর মেয়াদী নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের শহীদ মিনার চত্বরে সংগঠনের ত্রিবার্ষিক সাধারণ সভা শেষে এ পরিচালনা পরিষদ গঠিত হয়।
পরিচালনা পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন আসমা আখতারী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রবিউল হুসাইন। সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিশুতোষ টিভি অনুষ্ঠান সিসমপুরের কান্ট্রি ডিরেক্টর ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা শিশু সাহিত্যিক মোহাম্মদ শাহ আলম, সুবর্নগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস ও সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা সাহিত্যানুরাগী এবং ব্যাংকার মো.মতিউর রহমান।
সভায় ত্রিবার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন। পরে এ রিপোর্টের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে উপদেষ্টা পরিষদ ২০২৪-২০২৭ মেয়াদী ৩ বছরের জন্য নতুন পরিচালনা পরিষদ গঠন করেন। ১৩ সদস্য বিশিষ্ট এ পরিচালনা পরিষদ সর্ব সম্মতিতে সভায় গৃহীত হয়।
পরে সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব পরিচালনা পরিষদের নির্বাচিত সকলের নাম ঘোষণা করেন।
ত্রিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিদায়ী সভাপতি কবি রহমান মুজিব ও সংগঠনের প্রবীণ সদস্য সালেহ জুম্মানকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়। সোনারগাঁও সাহিত্য নিকেতনের পরিচালনা পরিষদে
সভাপতি - আসমা আখতারী, সহ সভাপতি - ফজলে রাব্বী সোহেল, সাধারণ সম্পাদক - রবিউল হুসাইন, অর্থ সম্পাদক - সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক - মোফাখখার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক - মোয়াজ্জেনুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক - মোকাররম সলিল, সাংস্কৃতিক সম্পাদক - শংকর প্রকাশ, মহিলা বিষয়ক সম্পাদক - রোকসানা আক্তার, সমাজ কল্যান সম্পাদক - দেওয়ান শামসুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক - এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য - রোকেয়া আক্তার, নির্বাহী সদস্য - সম্মোহনী আজিবুর নির্বাচিত হন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড